Posts

Showing posts with the label সোনাদিয়া দ্বীপ ভ্রমন

সোনাদিয়া দ্বীপ ভ্রমন

Image
দেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলাধীন একটি অত্যন্ত সুন্দর দ্বীপ, সোনাদিয়া। অায়তনে প্রায় ৯ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার ঘেঁষে জেগে উঠা দ্বীপ উপজেলা মহেশখালী-এর অন্তর্গত। কক্সবাজার শহর থেকে মহেশখালী প্রায় ১২ কিলোমিটার। আর মহেশখালী থেকে ৭ কিলোমিটার দূরে সাগরের বুকে এর অবস্থান। মহেশখালীর দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কুল ঘেঁষে অবস্থিত দ্বীপটি একটি খাল দিয়ে মহেশখালী থেকে বিচ্ছিন্ন হয়েছে। কেন যাবেন সোনাদিয়া দ্বীপ? =================== তিন দিকে সমুদ্র সৈকত, সৈকত জুড়ে বালিয়াড়ি, কেয়া-নিশিন্দার ঝোপ, প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলাচর পাখি মিলে দ্বীপটিকে করেছে সৌন্দর্যের লীলাভূমিতে। দ্বীপটি পাখিদের জন্য এক টুকরো ভূ-স্বর্গ। দ্বীপের পশ্চিম পাড়ায় বালুকাময় সমুদ্র সৈকতে ঝিনুক ও মুক্তা পাওয়া যায়। দ্বীপের বালিমাটিতে চাষ হয় সুমিস্ট তরমুজ। মহেশখালী থেকে সোনাদিয়া দ্বীপ যাওয়ার পথের দৃশ্য অসম্ভব সুন্দর, যেন শিল্পীর তুলিতে আঁকা চিত্রকর্ম। খালের স্বচ্ছ ও টলটলে পানিতে মনে হয় কাঁচের ওপর দিয়ে চলেছে নৌকা। সমুদ্র থেকে সৃষ্টি হয়ে একটি খাল ভিতরের দিকে গিয়ে কয়েকটি শাখা প্রশাখায় ছড়িয়...