সাগরকন্যা কুয়াকাটা ভ্রমন
সাগরকন্যা কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সাগরের বুকে চিরে কাসার থালার মত উদয় হওয়া অার রক্তিম অাভা ছড়াতে ছড়াতে অস্ত যাওয়া সূর্যের অাকর্ষনে হাজারো পর্যটক প্রতিবছর এখানে ভীড় জমায়। কুয়াকাটা সৈকতের মোট দৈঘ্য ১৮ কিমি দীর্ঘ। কী কী দেখবেন? =========== সৈকত এলাকাঃ সৈকতের কাছেই রয়েছে একটা বৌদ্ধ মন্দির যা আপনার মন কেড়ে নেবে। পাশেই আছে রাখাইন মার্কেট। চাইলে এখান থেকে কেনা-কাটা করতে পারেন।এখানে পাবেন সুন্দর সুন্দর তাঁতের কাজ করা কাপড়। সৈকতের ঝাউবন থেকে কিছু দূরেই রয়েছে নয়নাভিরাম কুয়াকাটা ইকো পার্ক। কুয়াকাটায় অাসা পর্যটকদের মূল অাকর্ষনের একটি হলো সূর্যোদয় দেখা। সূর্যোদয় দেখার উত্তম স্থান সৈকত থেকে কিছুটা দূরে কাউয়ার চর। এখান থেকে সূর্যোদয় দেখার দৃশ্য যে একবার দেখেছে সে কখনো ভুলতে পারবে না। কাউয়ার চরে বোনাস হিসেবে দেখার সুযোগ পাবেন লাল কাঁকড়ার ছুটোছুটি। কিলোমিটার ১০টাকা হিসেবে বাইক ভাড়া করে সৈকতে বাইক চালাতে পারেন। ট্রলারে করে সাগরের বুকে ঘুরতে যেতে পারেন কিছু সময়ের জন্য। সমুদ্রের পানি যদি গ...