সেন্টমার্টিন ভ্রমনের আদ্যপান্ত
সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ।বাংলাদেশে মুল ভূ-খণ্ড (টেকনাফের শেষ প্রান্ত) থেকে ৯ কিলোমিটার। সেন্টমার্টিন দ্বীপ অত্যন্ত ছোট একটি দ্বীপ যার অায়তন ৮ বর্গ কিলোমিটার। দ্বীপটি ছোট হলেও এর অঙ্গে অঙ্গে ছড়িয়ে ছটিয়ে অাছে অপূর্ব রূপ যা কয়েক ঘন্টার ঝটিকা সফরে দেখা সম্ভব নয়। সেন্টমার্টিন-এর সৌন্দয্য পুরোপুরি উপভোগ করতে হলে সময় নিয়ে এবং ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে। থাকবেন কোথায়? পুরো সেন্টমার্টিন জুড়েই এখন হোটেল ও রিসোর্ট রয়েছে। তবে থাকার বিষয়টি নির্ভর করবে অাপনি কেমন পরিবেশ পছন্দ করে তার উপর।যেমন অাপনি যদি নিরিবিলি থাকতে পছন্দ করেন সেক্ষেেত্র অাপনাকে সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি কোন হোটেল/রির্সোর্টে থাকতে হবে।কিন্তু অাপনি যদি ভীড় অপছন্দ না করেন তবে জেটির অাশেপাশের কোন হোটেল/রিসোর্ট অাপনার জন্য উপযুক্ত। লোকেশনের দিক বিবেচনায় কয়েকটি উত্তম হোটেল হলো- হোটেল সিটিবি, ব্লু-মেরিন, অবকাশ, সমুদ্র বিলাস, লাবিবা ইত্যাদি। থাকা খাওয়ার খরচ কেমন পড়বে? সেন্টমার্টিনে থাকা-খাওয়ার খরচটা নির্ভর করে অাপনার রুচি ও চাহিদার ওপর। ...