কক্সবাজার ভ্রমন গাইড
কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য ১২০ কিমি বলা হয়ে থাকে। এটি বাংলাদেশের সর্ববৃহত্ পর্যটন কেন্দ্র।বিস্তীর্ণ বালুকাবেলা, মেঘ কালো ঝাউবনের সারি, দিগন্তজোড়া সবুজ পানি, বালুকাময় সৈকতে আছড়ে পড়া পাহাড়সম ঢেউ, সমুদে্রর পানিতে পর্যটকদের জলকেলি, সমুদে্রর মায়াবী গর্জন, পাহাড়ের পেছন থেকে জেগে উঠা সকালের প্রথম সূর্য্য, আর শেষ বিকেলের অস্তগামী সূর্যের মায়াবী রূপ এখানে পর্যটনদেরকে বিমোহিত করে রাখে। অবস্থান চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিমি দক্ষিণে অবস্থিত এই সমুদ্র সৈকতের দূরত্ব ঢাকা থেকে ৪১৪ কিমি। রাজধানী ঢাকা থেকে সড়ক এবং বিমানপথে কক্সবাজার যাওয়া। তবে ঢাকা থেকে ট্রেনে করে চট্রগ্রাম গিয়েও সেখান থেকে সহজেই কক্সবাজার যাওয়া যায়। কোথায় যাবেন? কী কী দেখবেন? কক্সবাজারে দেখার মত অনেকগুলো স্পট রয়েছে। পর্যন্ত তথ্যের অভাবে অনেকেই এসব স্থানের সৌন্দয্য উপভোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন। অাপনার কক্সবাজার ভ্রমনকে সহজতর এবং অধিকতর উপভোগ্য করে তোলার জন্য অামাদের এই অায়োজন। কলাতলী, সুগন্ধ্যা ও লাবনী সৈকত কলাতলী, সুগন্ধ্যা এবং লাবনী সৈকত পর্যটকদের প্রধান আকর্ষণ । স...